মুলাদী প্রতিনিধিঃ
গতকাল বিকাল ৫ টায় মুলাদী প্রেসক্লাস হল রুমে সাংবাদিক সম্মেলন করেন বরিশাল-৩, ১২১(মুলাদী-বাবুগঞ্জ) আসনের অবকাঠামোগত উন্নয়ন দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন এর সহ-সভাপতি এনায়েত কবির। এসময় উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান হিরা, কেন্দ্রীয় জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র
আন্দোলনের সচিব মোঃ মাসুদুর রানা জুয়েল, মুলাদী উপজেলা আহবায়ক ইউপি সদস্য মোঃ হানিফ, মোঃ ফারুক বেপারী, মোঃসবুজ সরদার, মোঃ জাহাঙ্গীর আকন, মোঃ মাসুম ভুইয়া, মোঃআমানুল্লাহ, সাব্বির শেখ প্রমুখ। সাংবাদিক সম্মেলনে এনায়েত কবির জানান জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন জবাবদিহি মুলক একটি রাজনৈতিক দল। সীমান্ত হত্যা বন্ধকরা হয়নি, বাংলাদেশে ২টি
ডিসি পোর্ট করলে প্রতি মাসে ১টি পদ্মাসেতু করা সম্ভব হতো। সরকারী তা করছে না। আইনের ব্যাপারে প্রধান বিচারপ্রতি বলেন এক রকম আইন মন্ত্রী বলেন অন্য রকম, আমরা সংসদে আসলে সুসম উন্নয়ন করব। তিনি আরও জানান এম.পি ও ২ উপজেলা চেয়ারম্যান আমাকে সহযোগিতা করলে আড়িয়াল খাঁ নদীতে বাবুগঞ্জ মুলাদী সেতু ৩ মাসের মধ্যে শুরু করা সম্ভব, তিনি আরও জানান জয়ন্ত্রী নদীতে মৃধারহাট ও গোসাইর হাট এ সেতু করা আমার স্বপ্ন। রাজনৈতিতে সাধারণ মানুষদের মূখে অনেক কথা বলে কাজে তা করেন না। আমার এ দলের নিয়ম নীতি সম্পূন্ন আলাদা। যাহা বলব তাহা করব। এ সাংবাদিক সম্মেলনের পূর্বে মৃধারহাট নদী ভাঙ্গন কবলিত এলাকা পরির্দশন করতে
গিয়ে নগদ ৫০ হাজার টাকা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ ও চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোঃ মোহসীন উদ্দীন খান কে প্রদান করেন।


