মুলাদী বন্দরের যত্র-তত্র গাড়ি পার্কিয়ে যান চলাচল ব্যহত ॥ দুর্ঘটনার শংকা

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী বন্দরের সড়ক ও জনপদের ব্যস্ততম সড়টিতে যত্র-তত্র গাড়ি পার্কিংয়ে যান চলাচল ব্যবহ হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনার আশংকাও ব্যাপক ভাবে বেড়ে গেছে। প্রতিনিয়ত বরিশাল-মুলাদী-বাবুগঞ্জ-হিজলা সড়কের হাজার হাজার মানুষ যাতায়াতের জন্য মুলাদী বন্দরের ব্যস্ততম এ সড়ক দিয়ে যাতায়াত করে। যে সড়ক সংকির্ন হওয়ায় দুটি বাস এক সাথে যাতায়াত করতে পারেনা সেখানে যে যার মত করে ইজি বাইক, টমটম, অটোভ্যান, মটর সাইকেল সহ অবৈধ যানবাহন যত্র-তত্র রেখে প্রতিনিয়ত জনদুর্ভোগ সৃষ্টি করছে। 

সচেতন মহল মনে করে এসব যানবাহন এলোমেলো ভাবে রাখার ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। মুলাদী বন্দরের প্রতিনিয়ত এমন চিত্র দেখে সাধারন মানুষের মাঝে চলাচলে ভীতি ও শংকার সৃষ্টি হচ্ছে। মুলাদী বন্দরের চলাচলকারী লোকজন প্রত্যাশা করছে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবে। এব্যাপারে আইন সৃঙ্খলা সভায় উত্থাপন করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অচিরেই এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।