মুলাদী বন্দরে ভোক্তা অধিকার আইনে অভিযান ॥



মুলাদী প্রতিনিধি :
আজ বেলা ১২টায় মুলাদী উপজেলার পৌর সদরের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে বরিশাল জেলার ভোক্তা অধিকারের উপ পরিচালক শাহ মোঃ শোয়াউব  ও মুলাদী উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে বন্দরের মনিকা মিষ্টান্ন ভান্ডারে অনিয়মের কারনে ১০,০০০ হাজার, মুলাদী পূরাতন বাসষ্টান বাংলালিংক টাওয়ার সংলগ্ন অপূর্ব বেকারী কারখানায় সেকারিন, সোডা, জামা কাপড় মার্ক দেওয়ার এ্যারারোড, ক্ষতিকারক রং এবং পন্যের মোড়কে মেয়াদ উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমান করা হয়েছে এছাড়াও মুলাদী কলেজ গেটে পরীক্ষা চলাকালীন সময়ে মুক্তা ফটোকপির দোকান খোলা রাখায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অভিযানের বিষয়টি জানতে পেরে বন্দরের ঔষধের দোকান সহ অধিকাংশ দোকান পাট বন্ধ করে ব্যবসায়ীরা অনত্র চলে যায়। এ ব্যাপারে নির্বাহী কর্মকতা জাকির হোসেন জানান পন্যের গুনগত মান এবং ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে।