মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী বন্দরের পুরভতন স্বর্ণ ব্যবসায়ী ওয়াকার্স পার্টি মুলাদী উপজেলা কমিটির সদস্য ও উপজেলা শ্রমিক ফেডারশের সাধারন সম্পাদক, শান্তি জুয়েলার্স এর মালিক মধু সূধন দাসের ছেলে শান্তি রঞ্জন দাস ও নারায়ন বনিকের পুত্র একাধিক মাদক মামলার আসামী বিশ^জিৎ কে ১২ পিস ইয়াবা সহ গ্রেফতার করছে মুলাদী থানা পুলিশ।
গতকাল বিকাল ৫টায় গোপন সংবাদের সূত্রে মুলাদী থানার এস,আই,জোবায়দুল ইসলাম ও এ,এস,আই জহিরুল ইসলাম স্বর্ণ ব্যবসায়ী শান্তি দাস ও বিশ্বজিৎ কে গ্রেফতার করেন। এ সময় তাদের সাথে থাকা ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে এ,এস,আই জহিরুল ইসলাম। স্থানীয় ব্যবাসীয়ারা জানান দীর্ঘদীন যাবৎ ক্ষমতাসীন একটি মহলের ছত্র ছায়ায় স্বর্নের দোকানের আরালে মাদক বিক্রি করতেন শান্তি রঞ্জন দাস ও তার সহযোগীরা। কিন্তুু প্রমানের অভাবে তাকে গ্রেফতার করা সম্বব হয়নি বলে জানা যায়, তবে কিছু লোকজন জানান ২ বছর আগেও ইয়াবাসহ গ্রেফতার হন শান্তি রঞ্জন দাস। ঐ মহলটির কারনে সে সময় পার পেয়ে যান মাদক সম্রাট শান্তি রঞ্জন ও বিশ^জিৎ, পুলিশের এ অভিযানকে মুলাদী বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন এ ব্যাপারে মুলাদী থানায় ২ জনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেন মুলাদী থানা পুলিশ।
ভিডিও দেখুন

