![]() |
| সংগ্রহকৃত ছবি |
মুলাদী প্রতিনিধিঃ
ঘূর্নিঝড় ফনি বাংলাদেশের উপকূলিয় অঞ্চল সহ সর্বত্র আঘাত হানতে পারে আবহাওয়া বিদিদরে এমন খবরের প্রেক্ষিতে মুলাদীতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরী সভার তলব করেছে উপজেলা প্রসাশন। গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর কার্যালয় এ জরুরী সভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও এর ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সর্বচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। দূর্যোগ বিষয়ে মুলাদী উপজেলা সকল চেয়ারম্যান, কর্মকর্তা,কর্মচারী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদিক, ফায়ার সার্ভিস, মুলাদী থানা প্রসাশন, আনসার ভিডিপি, মুলাদী উপজেলা স্কাউট ও সেচ্ছাসেবী সংগঠনগুলো,প্রত্যেক এলাকায় মাইকিং ও মসজিদ থেকে মাইকিং করে ব্যাপক ভাবে সতর্কবানী পৌছে দেয়ার নির্দেশ দেন এবং সকল মসজিদের মুসল্লিদের আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয় সভায়।

