মুলাদীতে ধর্ষন মামলার আসামী গ্রেপ্তার


মুলাদী প্রতিনিধি
মুলাদীতে দীর্ঘ প্রতিক্ষার পর ধর্ষন মামলার দুধর্শ আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গণধর্ষন মামলার অন্যতম আসামী মোঃ ইব্রাহিমকে (৩৮) কে গ্রেপ্তার করেছে মুলাদী থানা পুলিশের তদন্ত ওসি সাইদ আহম্মেদ তালুকদার সহ একদল পুলিশ। জানা গেছে, গত ১৮/০৩/২০১৯ ইং তারিখে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের নাসির বেপারীর ভবঘুরে মেয়ে মৌসুমী আক্তার সম্পা মনিকে বিয়ের প্রলোভন দেখিয়ে সফিপুর ইউনিয়নের মোসলেম সিকদারের পুত্র সিয়াম সিকদার ও আয়নাল সরদারের পুত্র ইব্রাহীম ও তার সহযোগীরা সফিপুরের টেম্পু ষ্টান্ডের পূর্ব পাশের্^ পাতা বনের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষন করে। ঘটনার পর ১৯/০৩/২০১৯ ইং তারিখ ভিকটিম মৌসুমী আক্তার সম্পা মনি বাদি হয়ে সিয়াম সিকদার ও ইব্রাহীম সহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামী করে  স্থানীয় সচেতন সোহেল সরদার কে সাথে নিয়ে মুলাদী থানায় ধর্ষনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।