মুলাদী প্রতিনিধি:
মুলাদীতে ফায়ার সার্ভিসের ভবন উত্তোলনের জন্য প্রায় সারে ৩ কোটি টাকা বরাদ্দ হলেও আজ পর্যন্ত ভবটির কাজ সম্পন্ন করা হয়নি। একই সাথে বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা ফায়ার সার্ভিসের ভবন বরাদ্দ হয়। কিন্তু বাবুগঞ্জ ও হিজলা উপজেলা ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হলেও মুলাদী উপজেলার ফায়ার সার্ভিসের ভবন আজও উত্তোলন হয়নি। খোজ নিয়ে জানাযায় যে, ঠিকাদারের অবহেলার কারনে এই পরিনতি হয়েছে। মুলাদীর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ও জনবল প্রস্তুত থাকলেও প্রস্তুত নেই ভবন। ফলে গাড়ি ও জনবল বরিশালে থাকতে হয়। মুলাদীবাসীর দাবী দ্রুত ভবন উত্তোলন কাজ সম্পন্ন করা। ফায়ার সার্ভিসের অভাবে মুলাদী বন্দর, খাসের হাট বন্দর সার্বক্ষণিক ভয়ভিতির মধ্যে বসবাস করছে ব্যবসায়ীরা। উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করলেই ফায়ার সার্ভিসের ভবন দ্রুত হওয়া সম্ভব।
