অদ্য ০৫/০৪/২০১৯ ইং তারিখ রোজ শুক্র বার সকাল ১২.০০ ঘটিকায় মুলাদী থানাধীন বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে শাহে আলম হাওলাদারের বাড়ীতে টিউবওয়েল বসানোর সময় টিউবওয়েলের পাইপের সাথে বিদ্যুৎ এর তার লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে টিউবওয়েল বসানোর কাজে নিয়োজিত শ্রমিক ওয়াচকুরুনী ওরফে হৃদয় (১৯) পিতাঃ শাখওয়াত হোসেন, সাং- ঘোবরাপাড়া, থানাঃ ধামুর হাট, জেলাঃ নওগাঁ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসা শেষে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পথে সে মারা যায়। তার শরীরে সামান্য পোড়া দাগ ছাড়া অন্য কোন আঘাত বা জখমের চিহ্ন লক্ষ্য করা যায় নাই।

