মুলাদীতে নোংরা ডাষ্টবিন থেকে মানব দেহের ভ্রুন উদ্ধার ॥

মুলাদী প্রতিনিধি
    মুলাদী একটি নোংরা ডাষ্টবিন থেকে মানব দেহের ভ্রুন উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার বিকালে মুলাদী বন্দরের কাঠ বাজার এলাকায় একটি নোংরা ডাষ্টবিনে মানব দেহের আকৃতির, আনুমানিক ৪/৫ মাসের এভোয়েশন করা মানব দেহ এ ভ্রুন দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা যাচাই করে পুলিশ ও স্থানীয়রা জানায় মানবিক মুল্যবোধ ও অবক্ষয়ের ফলে কোন নারী এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটাতে পারে। মানব দেহের ভ্রুনের সত্যতা চোখে দেখতে সেখানে স্থানীয় লোকজন ভীর জমায়। এ রিপোট লেখা পর্যন্ত এঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন কাউকে চিহিৃত করা যায়নি।