মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে গাছ বোঝাই টমটম উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানাগেছে, উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া থেকে গাছ বোঝাই করে একটি টমটম সোনামন্দিন বন্দরে রওয়ানা হলে পথ মধ্যে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে টমটমে থাকা শ্রমিক চরকালেখান ইউনিয়নের জালালাবাদ লক্ষীপুর গ্রামের ধলু খানের পুত্র কেনান খান (২৫) টমটমে থাকা গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বোয়ারিয়া পুলিশ ফারির ইনচার্জ এস আই মুরাদ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করলে লাশের অবিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ লিখিত ভাবে তাদের জিম্মায় নিয়ে কবরস্ত করার প্রস্তুতি নিচ্ছে।

