মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে ব্রজপাতে দুইজন গুরুতর আহত হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে আজ সন্ধা ৭টায় মুলাদী উপজেলার পৌরসভার কাঠ বাজার সংলগ্ন খেয়া পার হয়ে তাদের বাড়ী যাওয়ার সময় হঠ্যাৎ বজ্রপাতে চরপত্তনী ভাংগা গ্রামের মোয়াজ্জেম নলীর পুত্র আবদুর রহিম(২০) ও মালেক সরদার এর পুত্র কামরুল (১৮) ওপর ব্রজপাতের কারনে তারা গুরুতর আহত হয়। তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে কর্তব্যরত ডাক্তার তাদের জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাল বরিশালে প্রেরন করেন। তাদের শরীরে বিভিন্ন অংশ বজ্রপাতে ঝলসে যায়। তাদের উভয়ের অবস্থা আশঙ্কা জনক।

