মুলাদী প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার বেলা ২.৩০মিনিটে মুলাদী উপজেলার ছবিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নোমান আকনের বাড়ী থেকে সেবনের সরংজাম ও ১০৫পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-২। থানা সূত্রে জানা গেছে ভেদুরিয়া গ্রামের আ ঃরব মুন্সীর পুত্র ফরিদ মুন্সী (৩২) ছোট লক্ষ্মীপুর গ্রামের খলিল সিকদারের পুত্র সজিব (২৫) কে সফিপুুর পুলিশ ফারির এএসআই আকতার গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তাদের হাতেনাতে ইয়াবা সহ গ্রেপ্তার করে। ইয়াবা সম্্রাট ফরিদ মুন্সী দীর্ঘদিন যাবৎ বিরদর্পে লক্ষ লক্ষ পিচ ইয়াবা মুলাদীতে ব্যবসা করে আসছে। এলাকা সূত্রে জানাযায় ইয়াবা ব্যবসায়ীদের পক্ষে বড় ধরনের নেতাদের হাতও রয়েছে। ইয়াবা সেবন কারীদের ধরার পরে কে বা কাহারা ছাড়িয়ে নিতে তদবির করেছে এবং তদন্ত কর্মকর্তাকে উর্ধতম ব্যক্তিরা ফোন দিয়ে সাজানো নাটক বলে ছেরে দেয়ার জন্য তদবীর করা হয়েছে। মুলাদী থানা পুলিশ কোন কিছুর কর্নপাত না করে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।

