মুলাদী প্রতিনিধি
মুলাদী বন্দরের পয়ঃনিষ্কাশন, বর্জ্যরে ভাগার, গরু জবাই করে রক্ত প্রবাহ নয়াভাঙ্গলী নদীর তীরে ড্রেনের মাধ্যমে নদীতে যাওয়ার ফলে নয়া ভাঙ্গলীর তীরে ঐতিহ্যবাহী বন্দর জামে মসজিদের মুসল্লীগন, মুলাদী থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের যাত্রীদের নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন মুলাদী বন্দরের সব ধরনের বর্জ্য মসজিদ সংলগ্ন নদী তীরবর্তী জায়গায় ফেলার কারনে পরিবেশ বিপর্যয়ের আশংকা দিয়েছে। বন্দরের অসাধু গরুর ব্যবসায়ীরা গরু জবাই করার জন্য পৌর কর্তৃপক্ষের দেয়া সুনিদৃষ্ট জায়গা দেওয়া সত্বেও জনসম্মুখ্যে প্রতিনিয়ত গরু জবাই করার ফলে গরুর পচা রক্ত মানব দেহের ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে অপর দিকে কিছু মানুষের অসচেনতা আর পৌর কর্তৃপক্ষের অবহেলায় নয়া ভাঙ্গলী পয়ঃনিষ্কাসন সুয়ারেজ ড্রেন নদীর সাথে মিলিয়ে দেয়ার ফলে পরিবেশ বিনষ্ট হচ্ছে। সচেতন মহল মনে করে পরিবেশের এই ধংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে অনিবার্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়ে জনসাধারন বিভিন্ন সংক্রামক রোগের থেকে রক্ষা পারে।

