মুলাদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ॥


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুলাদী হাসপাতাল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা সাইদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।