মুলাদীতে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন ও স্বারক লিপি প্রদান ॥


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে সাংবাদিক ঐক্যফোরামের সভাপতি, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর, মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে মুলাদীতে কর্মরত সকল সাংবাদিকদের মানববন্ধন। 
গতকাল বেলা ১১টায় মুলাদী প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, গত ৩এপ্রিল বুধবার রাত ২টার দিকে মুলাদী থানার এস আই ও এ এসআই সহ ১৫-২০জন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও মুলাদী উপজেলা সাংবাদিক ঐক্যফোরাম সভাপতি আলমগীর হোসেনের বাড়ীতে প্রবেশ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরদিন সকাল ৭টার দিকে মুলাদী জনৈক ব্যক্তিকে বাদী বানিয়ে একজন সাংবাদিক ও জনপ্রিয় জনপ্রতিনিধিকে আসামী করে জেল হাজতে প্রেরন করে। বরিশাল বিভাগের চার চারবার শ্রেষ্ঠ পৌর কাউন্সিলর নির্বাচিত সাংবাদিক আলমগীর হোসেনকে গভীর রাতে গ্রেফতার এবং পরদিন জনৈক ব্যক্তিকে থানায় ডেকে বাদী বানিয়ে মামলার আসামী বানানোর ঘটনা চরম উদ্বেগজনক উল্লেখ করে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে মুলাদী থানা পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানায় মানববন্ধনে অংশ গ্রহনকারী সাংবাদিক বৃন্দ, তারা আরও বলেন, অভিলম্বে হয়রানী মুলক মামলা প্রত্যাহার সহ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন না করা হলে সাংবাদিকরা মুলাদী থানা পুলিশের সকল সংবাদ বর্জন ও আগামীতে আরও বড় ধরনের কর্মসুচির ঘোষনা দিবে। মানব বন্ধন শেষে মুলাদী থানা পুলিশের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার প্রতিবাদে এবং সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে মুলাদী উপজেলা নির্বাহীী কর্মকর্তার মাধ্যমে বিভাগীয় কমিশনারের বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।